মুর্শিদাবাদের ভরতপুরে খুন এক যুবক

মুর্শিদাবাদের ভরতপুরে খুন এক যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ভরতপুর, ২৩ শে জুন :ভরতপুরে খুন এক যুবক। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। রবিবার দুপুরে ওই যুবকের রক্তাক্ত দেহ গ্রামের মানুষ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের নাম নৃপেন ঘোষ। রাড়ি ভরতপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রামে। কে বা কারা? কি কারণে খুন করেছে তা নিয়ে ধন্দে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে কান্দির এসডিপিও এস,এম,আজিম। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top