
নিজস্ব সংবাদদাতা, আমডাঙ্গা ,২৪শে জুন :আমডাঙ্গায় বিজেপি কর্মী নাজিবুর করিম কে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত রাকেশ পেয়াদা । গতকাল সন্ধ্যায় তাকে হাবড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ । আমডাঙ্গা থানার অভিযোগ নম্বর ৩০৯ /১৯ এর অভিযোগের ভিক্তিতে গ্রেপ্তার করা হয় । তার বিরুদ্ধে ৩৪১ জোড়করে আটকে রাখা ,৩২৫ মারধোর করা ,৩০৭ খুনের উদ্দেশে আঘাত করা এবং ৩০২ খুন । এই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে । আমডাঙ্গা থানার পুলিশ ১০ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়েছে বিচারকের কাছে ।



















