
নিজস্ব সংবাদদাতা,হাবড়া,২৫শে জুন:গাছ কাটতে গিয়ে গাছের ডাল চাপা পরে মৃত্যু এক শ্রমিকের।
ঘটনাটি হাবড়া থানার কুমড়ো কাশিপুর এলাকার। স্বরুপনগর এলাকা থেকে সাত জনের একটি দল হাবড়া কুমড়ো কাশিপুর এলাকায় গাছ কাটার কাজ করছিল । সে সময় নিচে থাকা সামসুর হোসেন ৪০ এর গায়ে এসে একটি ডাল ভেঙে পরে। ঘটনাস্থলে লুটিয়ে পরে সামসুর। সাথে থাকা অনান্য কর্মীরা সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে।



















