
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৫শে জুন :দিল্লী, কলকাতা, হায়দ্রাবাদ এর পর এবার দুর্গাপুরের আকাশপথে নতুন শহর মহানগরী মুম্বাই। কেন্দ্রীয় সরকারের ১৩তম উড়ান যোজনার অন্তর্গত আজ সকালে ১০.০৫ মিনিটে দুর্গাপুরের মাটি ছোয় বেসরকারী বিমান সংস্থা SD6354 বোয়িং 737 বিমান। ১৮৯ আসনের বিমানটি প্রতিদিন সকাল ৭.৫০ মিনিটে মুম্বাই থেকে ছেড়ে ১০.০৫ মিনিটে শিল্পাঞ্চল দুর্গাপুরে আসবে এবং ১০.৪৫ মিনিটে দুর্গাপুর ছেড়ে মুম্বাই পৌছাবে ১৩.০৫ মিনিটে। আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের কাছে ভোট-পরবর্তী উপহার বলে দাবি করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।



















