
নিজস্ব সংবাদদাতা,পারুই ,২৮ শে জুন: গ্রামের দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতের ডোমাইপুর গ্রাম। এলাকায় ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাঙচুর*।
বিজেপি কর্মীদের অভিযোগ গতকাল রাত্রি আটটা নাগাদ গ্রামের একাধিক জায়গায় বোমাবাজি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। বাড়িতেও ভাঙচুর চালানো হয়, ভাঙচুর চালানো হয় এক বিজেপি কর্মীর মুদিখানায়। মুদিখানার চারপাশে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ বিজেপির।
পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা চৌধুরীর অভিযোগ তৃণমূল বোমাবাজি করেনি। বোমাবাজি করেছে বিজেপি সমর্থকরা। ভাঙচুর করা হয়েছে তার দুটি বাড়িতে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মোটরবাইকেও।উভয় দলের পক্ষ থেকেই তাই থানায় এ বিষয়ে জানানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পারুই থানার পুলিশ। নতুন করে যাতে অশান্তি সৃষ্টি না হয় সেজন্য এলাকায় টহল গাড়ি চালাচ্ছে পুলিশ।



















