বিজেপি করার অপরাধে এক বিজেপি সংখ্যালঘু সমর্থকের উপর বোমা, বন্দুক নিয়ে হামলা

বিজেপি করার অপরাধে এক বিজেপি সংখ্যালঘু সমর্থকের উপর বোমা, বন্দুক নিয়ে হামলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,২৮ শে জুন: বিজেপি করার অপরাধে এক বিজেপি সংখ্যালঘু সমর্থকের উপর বোমা, বন্দুক নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতরাতে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় এবং গুলিও চালানো হয় বলে জানায় অভিযোগকারী।

বিজেপি করার অপরাধে শেখ জয়ীরুদ্দিনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ওই বিজেপি সমর্থক। আক্রান্ত বিজেপি সমর্থকের অভিযোগ, “গত রাতে খাওয়া দাওয়ার পর ঘুমাছিলাম তখন তৃণমূলের কুড়ি থেকে ত্রিশ জন দুষ্কৃতী আমার বাড়িতে হামলা চালায়। তাদের ৬ থেকে ৭ জনের হাতে ছিল বন্দুক এবং ৮ থেকে ১০ জনের হাতে ছিল বোমার ড্রাম।”

 

শেখ জয়ীরুদ্দিন আরও জানান, তাকে প্রাণে মেরে ফেলার জন্য ছাদে লুকিয়ে থাকা অবস্থাতেই তাকে লক্ষ করে বেশ কতকগুলি গুলি চালানো হয়। একটি গুলি ছাদের কার্নিশে লেগে যায়।

আক্রান্ত বিজেপি কর্মী আরও মারাত্মক অভিযোগ করেছেন, “ঘটনার পর পুলিশকে জানানো হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। পুলিশ তৃণমূলের কেনা গোলামে পরিণত হয়েছে।”

ঘটনার পর ওই বিজেপি কর্মীর বাড়িতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না বলে জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top