জয় শ্রীরাম বলতে বাধ্য করায় গ্রেফতার আফসি আলি নামে এক যুবক, দেখুন ভিডিও

জয় শ্রীরাম বলতে বাধ্য করায় গ্রেফতার আফসি আলি নামে এক যুবক, দেখুন ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,তুফানগঞ্জ,২৮ শে জুন: এক ব্যাক্তিকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করায়, গ্রেফতার হল আফসি মিয়া নামে এক যুবক। আজ তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে তাঁকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সম্প্রতি একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে তুফানগঞ্জের ধলপল এলাকার বাসিন্দা আজগের আলি নামে এক ব্যাক্তিকে কান ধরিয়ে জয়শ্রীরাম বলতে বাধ্য করছিল কিছু যুবক। ভিডিওটি প্রকাশ্রে আসতেই নড়ে চরে বসে পুলিশ। গ্রেফতাঁর করা হয় মূল অভিযুক্ত আফসি আলিকে। তৃণমূলের দাবি আফসি বিজেপি কর্মী, অন্যদিকে বিজেপি আফসি আলীকে তৃণমূলের কর্মী বলে দাবি করেছেন, তাদের অভিযোগ বিজেপিকে কালিমা লিপ্ত করতেই এই ভিডিও বানিয়েছে। এদিন আদালতে তোলা সময় অভিযুক্ত আফসি মিয়া দাবি করেন তিনি কোন দলের কর্মী নন, তৃণমূল কংগ্রেস তাঁকে ফাঁসিয়েছে*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top