
নিজস্ব সংবাদদাতা,আসানসোল,২৯ শে জুন: অবৈধ মদের ঠেকে শসা চুরির অভিযোগ তুলে এক যুবককে হাতুড়ি দিয়ে মারধর করার ঘটনায় মৃত যুবকের পরিজনেরা মৃত যুবকের দেহ নিয়ে অভিযুক্ত অবৈধ’ মদ দোকানের মালিকের বাড়ির সামনে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ক্ষতিপূরণের দাবিতে চালালো বিক্ষোভ আন্দোলন*।

আসানসোল কর্পোরেশন এর ৯১ নাম্বার ওয়ার্ডের রানীগঞ্জের লায়েক বাদ এলাকায় এক বছর উনিশের সোনু সিং কে এলাকারই অবৈধ’ মদ কারবারি শুকনা নুনিয়া গত ২৭ এ মে তার বাড়িতে মদ খেতে যাই সনু সে সময় তার বাগান থেকে একটি শশা চুরি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই বিষয়টি লক্ষ্য করে সনু রাতে শসার টুকরো দেখে শুকনা নুনিয়া ক্ষিপ্ত হয়ে তাকে প্রথমে ব্যাপক মারধর করে পরে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে বলেই অভিযোগ মৃত শনুর পরিবারের সদস্যদের । এরপর আহত যুবক কে প্রথমে রানীগঞ্জের সরকারি হাসপাতাল পরে সেখান থেকে আসানসোল জেলা হাসপাতাল ও তার পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করায় শুক্রবার রাত্রে ওই যুবকের মৃত্যু হলে মৃতের পরিজন ও পাড়া-প্রতিবেশীরা তার দেহ ময়নাতদন্তের পর রানীগঞ্জ থানায় নিয়ে আসে পরে তারা তার দেহ অভিযুক্ত পরিবারের বাড়ির সামনে রেখে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে যদিও গত দুদিন থেকে অভিযুক্ত শুকনা সপরিবারে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে। পরে শনিবার সকালে এলাকার বাসিন্দারা রানীগঞ্জ থানায় দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে দেয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা যায় এলাকার বাসিন্দাদের তারা এদিন এলাকায় অবৈধ মদের দোকান বন্ধের দাবি তোলে তাদের দাবি অবৈধ’ মদ বিক্রির কারণে দিন প্রতিদিন এলাকায় ঝামেলা ঝুট লেগেই থাকে এর আগেও 2016 সালে অবৈধ’ মদ বিক্রির জন্য লাগাতার আন্দোলন করে এলাকার বাসিন্দারা সেসময় রানীগঞ্জ থানা আধিকারিক মদ বিক্রির বিরুদ্ধে সরব হয় যদিও তারপর সেই একই অবস্থা সৃষ্টি হয়েছে এলাকায় এলাকায় অসংখ্য অবৈধ মদের ঠেক চলার কারণে প্রায়শয় ঝামেলা ঝনজট লেগে রয়েছে।



















