
নিজস্ব সংবাদদাতা , মল্লারপুর, ৩০ শে জুন : মল্লারপুরের মেঘদূত ক্লাবে বিস্ফোরণ, বিস্ফোরণে উড়ে গেল ক্লাবে দেওয়াল*
বীরভূম:- গতকাল রাত ১:৪৫ নাগাদ হঠাৎ করে বিকট আওয়াজ। আবার শুনে ক্লাবের পার্শ্ববর্তী মানুষেরা ছুটে এসে দেখতে পান ভেঙে গেছে ক্লাবের কংক্রিটের দেওয়াল এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। কী করে ঘটল বিস্ফোরণ? বোমা মজুত ছিল, নাকি অন্য কিছু সে বিষয়ে কারোর কাছ থেকেই কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাত ১:৪৫ নাগাদ বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা তাড়াতাড়ি ক্লাবের কাছে গিয়ে দেখতে পান ভেঙে গেছে কংক্রিটের দেওয়াল এবং দাউ দাউ করে জ্বলছে আগুন। তবে কি ভাবে এমন ঘটনা ঘটল সে বিষয়ে তারা কিছু বলতে পারছেন না। শুধু ক্লাব নয়, ক্লাবের পাশের একটি বাড়িতেও ক্ষতি হয়েছে বলে জানান তারা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কেউবা কারা বড় ধরনের ষড়যন্ত্র করে এমন ঘটনা ঘটিয়েছে। আমাদের ক্লাবে কোন রকম বোমা মজুদ ছিল না, কারণ ক্লাবে বোমা মজুত থাকলে সেই বোমার বিস্ফোরণে গোটা বিল্ডিংটাই উড়ে যেতে পারতো। কিন্তু এমনটা হয়নি, দেওয়াল ভেঙেছে ক্লাবের পিছন দিকে।
ক্লাবের তরফ থেকে জানানো হয়, এই বিস্ফোরণ এবং আগুনের ফলে ক্লাবে দীর্ঘদিনের মজুত থাকা বহু নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে। তাদের আরও দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হোক।
ঘটনার পরই মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোমা বিস্ফোরণের বিষয়ে তারা তদন্তে নেমেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বোমা ক্লাবের মধ্যে মজুদ ছিল, না বাইরে থেকে করা হয়েছে বিস্ফোরণ!



















