সোনার দোকানে ক্রেতা সেজে এসে চুরি , গ্রেপ্তার মহিলা

সোনার দোকানে ক্রেতা সেজে এসে চুরি , গ্রেপ্তার মহিলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাত ,মহেশতলা, ৩০ শে জুন :গত শুক্রবার রাতে মহেশতলার অন্তর্গত সারাঙ্গাবাদ অঞ্চলে একটি জুয়েলারীর দোকানে চুরি* ।একটি মহিলা খরিদ্দার হিসেবে দোকানে ঢুকে বিভিন্ন ধরনের সোনার জিনিস দেখতে চাই এবং দেখতে দেখতে কানের দুল ও বাউটি চুরি করে নেয়। রাতের বেলা দোকানের মালিক স্টক মেলাতে গিয়ে দেখে যে কানের দুল ও বাউটি নেই। তার পর সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় যে , যে মহিলা খরিদ্দার হিসেবে এসেছিল সেই চুরি করেছে।ওই মালিকের মহেশতলার শ্যামপুরের আরও একটি জুয়েলারীর দোকানে আছে। গতকাল রাতে ওই দোকানে একই পোষাক পরে আবারও সেই মহিলাটি আসেন এবং দোকানের কারীগরের কাছে বিভিন্ন ধরনের সোনার মোটা চেন দেখতে চাই।
দোকানে মালিক না থাকায় কর্মচারী মালিকে ফোনে করে দোকানে আসতে বলে। আসার পর মালিক যথারীতি ওই মহিলাটি কে চিনতে পারে ও মহেশতলা থানায় খবর দেয় এবং পুলিশ এসে মহিলাটি কে গ্রেপ্তার করে।


পুলিশ সূত্রে জানা গেছে যে মহিলাটির বাড়ি মেটিয়াবুরুজে। বাড়ি থেকে বিভিন্ন দোকানের ভিজিটিং কার্ড ,কান দুল ও বাউটি উদ্ধার করে।
এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কি তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top