গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী। অভিযোগের তীর তৃণমূলের দিকে

গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী। অভিযোগের তীর তৃণমূলের দিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাত ,ঝাড়গ্রাম, ৩০ শে জুন :শনিবার গভীর রাতে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের বাঘুয়া গ্রামে শনিবার রাত ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গ্রামেরই যুবক খগপতি মাহাত (২০), এদিন গ্রামের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে মেতে ছিলেন। এলাকার দুই তৃণমূল কর্মী শান্তনু মাহাত ও কবি মাহাত তার বেশ কিছু সাথীকে নিয়ে এসে খুব কাছ থেকে বুকে গুলি করে বলে অভিযোগ। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে খগপতি। পাশাপাশি লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন হাসপাতাল চত্বরে পুলিশ প্রশাসন ও তৃণমূল কর্মীদের রিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পরিবারের লোকজন ও বিজেপি কর্মীরা। দোষীরা গ্রেপ্তার না হলে আইন নিজের হাতে তুলে নেবেন বলে দাবি করেন তারা।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top