
নিজস্ব সংবাদদাত,ঘাটাল, ৩০ শে জুন :ঘাটালের মারিচ্যায় তৃণমূল পার্টি অফিসে হামলা,অভিযোগের তীর বিজেপির দিকে। গতকাল সন্ধ্যার পর ঘাটাল থানার ৫ নং অঞ্চলের মারিচ্যা পার্টি অফিসে মিটিং চলার সময় অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির দিকে। অাহত তৃণমূলের ৫ জন, তাদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারিচ্যা বুথের তৃণমূলের সভাপতি পরেশ বরের মাথায় চোট লাগে।তিনি বলেন পার্টি অফিসে সাপ্তাহিক মিটিং চলার সময় সিপিএমের হার্মাদ যারা এখন বিজেপিতে যুক্ত তারা এসে হামলা চালায়।তারা প্রায় ২৫ জন ছিল এবং সবার হাতেই লাঠি ছিল।তারা আমাদের মারধোর করে পালিয়ে যাওয়ার পর গ্রামেরবাসিন্দারা আমাদের হাসপাতালে নিয়ে আসে। বিজেপির পাল্টা অভিযোগ তাদের মিটিং চলাকালীন বহিরাগত তৃনমূলী দুস্কৃতিরা অস্ত্র নিয়ে এসে হামলা চালায়।সেই সময় বিজেপি কর্মীরা প্রতিরোধ করতে গেলে তাদের ২ জন কর্মী আহত হয়।তাদের ঘাটাল হাসপাতালে ভর্তী করা হয়েছে এবং নেপাল বেরা নামে এক কর্মী নিখোঁজ। বিজেপির তরফ থেকে ঘাটাল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান বিজেপি নেতা বিশ্বজিৎ জানা।



















