নিজস্ব সংবাদদাত, আসানসোল, ৩০ শে জুন :আসানসোল কর্পোরেশনের জামুরিয়া বোরো নম্বর ১ অফিসের পাশে এক ব্যক্তির নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল* । ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ৭ নম্বর ওয়ার্ডের দামোদরপুর এলাকায়।আজ সকালে জামুড়িয়ার ৭ নম্বর ওয়ার্ডের দামোদর পুর এলাকায় জামুরিয়া বোরো নম্বর ১ অফিসের পাশেই জঙ্গল থেকে এক পূর্ণবয়স্কের নর কঙ্কাল উদ্ধার । প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় নরকঙ্কাল টি কে কুকুরে টানাটানি করছে । পরে স্থানীয় বাসিন্দারা খবর দেয় জামুরিয়া থানায় । ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে নর কঙ্কাল টি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।

স্থানীয় বাসিন্দারা জানান ওই পূর্ণ বয়স্ক নরকঙ্কাল টি দামোদর পুর এলাকার কৃষ্ণা কর্মকারের । নর কঙ্কাল এর পাশে কৃষ্ণা কর্মকার এর জামা , চটি দেখেই বুঝতে পারে কৃষ্ণা কর্মকারের পরিবারের লোক জনেরা ।
কৃষ্ণা কর্মকারের পরিবারের এক সদস্য জানান ” গত ১৫ দিন আগে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাটি হওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে যায় । এরপর আর বাড়ি ফেরে না ।চারিদিকে খোঁজাখুঁজি করলে পাওয়া যায়নি কৃষ্ণা কর্মকারকে । জামুরিয়া থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করে কৃষ্ণা কর্মকার এর পরিবার । কৃষ্ণা কর্মকার এর নর কঙ্কাল উদ্ধার হওয়ায় হতবাক পরিবারের লোক জনেরা । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ ।



















