
নিজস্ব সংবাদদাত,বলরামপুর ,৩০ শে জুন :গতকাল রাত্রে বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের তিলাই গ্রামে বিজেপীর জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যা মালতি রাজোয়াড়ের বাড়িতে মাওবাদী হামলার অভিযোগ পুড়িয়ে দেয় তার খড়ের চালা। পাশের হনুমান মন্দিরে একটি পতাকা দিয়ে নিচে
৮/১০ টি সাদা কাগজে লাল কালিতে লেখা পোষ্টার ফেলে দিয়ে যায় তারা।আর যাওয়ার সময় বলে যায় এই তো শুরু। রাত্রি একটা নাগাদ পুলিশ গিয়ে পোস্টার গুলি তুলে এনেছে।পুলিশের সন্দেহ এর পেছনে স্থানীয় দুষ্কৃতি দের হাত থাকতে পারে। যদিও সদস্যা বলেন বারবার তাঁকে তৃণমূলে যোগদানের জন্য চাপ দিতেন স্থানীয় তৃনমূল নেতারা। হয়তো এ কাজ তাদেরই। পোস্টার ঘিরে আতঙ্ক রয়েছে এলাকায় ।




















