
মুম্বই: অভিনয় জগৎ থেকে বিদায় নিলেন জায়রা ওয়াসিম।আল্লাহ-এর পথ থেকে দূরে সরে যাচ্ছেন, তাই দঙ্গল গার্লের এই সিদ্ধান্ত। কারণ, মুসলিম ধর্মাবলম্বী হিসেবে অভিনয় করা নাকি তাঁর ধর্মের বিরুদ্ধাচরণসম! এমনটাই দাবি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রার। অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়।নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বলিউডকে বিদায় জানানোর ঘোষণা করেন দঙ্গল খ্যাত জায়রা ওয়াসিম।



















