
নিজস্ব সংবাদদাত,মল্লারপুর,১ লা জুলাই : বিস্ফোরণের জেরে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল মল্লারপুর থানার ওসি টুবাই ভৌমিককে। যদিও জেলা পুলিশ সুপারের দাবি নিয়মমাফিক বদলি করা হয়েছে। এদিকে সোমবার বিকেলের দিকে কলকাতা থেকে একটি ফরেনসিক দল মল্লারপুরে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তবে কিভাবে বিস্ফোরণ ঘটল তা এখন জাআন যায়নি।
প্রসঙ্গত, রবিবার গভীর রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে মল্লারপুর ষ্টেশন সংলগ্ন এলাকা। ভেঙে পড়ে মল্লারপুরের প্রাচীন একটি ক্লাব। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে ক্লাব ঘরের মধ্যে থাকা আলমারি দলা পাকিয়ে অনেক দূরে পড়ে। ঘটনার জেরে ঘরের মধ্যে আগুন ধরে যায়। ফরেনসিক দলের আধিকারিকরা ঘটনাস্থলে ঢুকে নমুনা সংগ্রহ করে। সেই সঙ্গে পুলিশ ক্লাবের সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ এবং এক প্রতিবেশীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরণের কারন জানার চেষ্টা করছে। ক্লাবের উপদেস্ট মণ্ডলীর সদস্য পিন্টু ভকত বলেন, “আমরাও চাই ঘটনার প্রকৃত তদন্ত করা হোক। ”। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “তদন্ত চলছে। ফরেনসিক দলেসে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ চলছে।



















