
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২ রা জুলাই : মঙ্গলবার সকালে ১১৮ নং ওয়ার্ডের রজনী মুখার্জি রোডে কলকাতা পুরসভার ডঃ দেবপ্রিয় বোস ও ভোলানাথ মুখার্জি বাজারে কলকাতায় সর্বপ্রথম ৫০ মাইক্রনের উপর প্লাস্টিক ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার জন্য বিশেষ উদ্যোগ নিল পুরসভার বাজার বিভাগ। উপস্থিত ছিলেন মাননীয় মেয়র পারিষদ তারক সিং, সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার বাজার বিভাগের আধিকারিকরা। তারক সিং বলেন কলকাতার পুরসভার বাজারে এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হলো।

আগামী দিনে পুরসভার সবকটি বাজারে এই ব্যবস্থা গ্রহণ করা হবে, পাশাপাশি তিনি আরো জানান এই উদ্যোগে সাফল্য পাওয়া গেলে আগামী দিনে কলকাতার সমস্ত বাজারগুলিতে যাতে 50 মাইক্রন এর উপর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয় তার ব্যবস্থা নেওয়া হবে। বাজার করতে আসা সাধারণ মানুষ রা জানান পুরসভার এই উদ্যোগে তারা খুশি। তবে সাধারণ মানুষকেও আরো সচেতন হতে হবে।



















