
ওয়াশিংটনঃ আমেরিকা এবং ইরানের মধ্যে ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে।যেভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে তাতে আশঙ্কার কালো মেঘ ছেয়ে গিয়েছে গোটা বিশ্বের আকাশে। এই অবস্থায় নতুন করে মার্কিন হুমকি। ইরানের কাছ থেকে তেল কেনা নিয়ে বিশ্বকে নয়া হুঁশিয়ারি ড্রোনাল্ড ট্রাম্প প্রশাসনের। ব্রায়ান হুক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিশ্বের যে দেশই ইরানের কাছ থেকে তেল কিনবে সে দেশকেই আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ফলে তেল কেনার ব্যাপারে সমস্ত দেশকে সতর্ক হওয়ার পরামর্শ।



















