
আজ এজবাস্টনে মুখোমুখি ভারত-বাংলাদেশ। দুই প্রতিবেশি দেশের লড়াই। মঙ্গলবার জিতলেই শেষ চারের টিকিট কনফার্ম করে নেবে কোহলিরা। অন্যদিকে সেমি ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে সাকিবদের।
চোট কাটিয়ে ভুবি এখন পুরোপুরি ফিট। ভুবনেশ্বর কুমার দলে এলে বোলিংয়ের পাশাপাশি লোয়ার ব্যাটিং অর্ডার আরও শক্তিশালী হবে। আর বাংলাদেশ ম্যাচে রবীন্দ্র জাদেজাকে খেলাতে মরিয়া কোহলি।বার্মিংহামের পাটা পিচে শুরুতে ব্যাটিং করে বড় রান তোলাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।


















