
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২ রা জুলাই :অ্যাপ ক্যাব কম্পানি নীতিবহির্ভূত পলিসি ও শোষণের বিরুদ্ধে একদিকে যখন ওলা উবের রাস্তা থেকে উধাও হয়ে গেছে ঠিক সেই সময় একই দিনে ধর্মঘটে সামিল ট্যাক্সি চালকদের একাংশ। যার জেরে শিয়ালদহ এবং হাওড়ার মত গুরুত্বপূর্ণ রেলস্টেশন থেকে উধাও হয়ে গেল হলুদ ট্যাক্সিও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও এদিন তেমনভাবে দেখা মেলেনি হলুদ ট্যাক্সির।

এ আই টি ইউ সি ওয়ার্কার্স ইউনিয়ন এর পক্ষ থেকে এ দিন ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পুলিশের জুলুমবাজির অভিযোগের পাশাপাশি একাধিক দাবিতে এদিন রাস্তায় নামেনি কয়েক হাজার হাজার ট্যাক্সি। যার জেরে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের। এদিনের ধর্মঘট থেকে ট্যাক্সিচালক সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে তাদের দাবি না মানা হলে আগামীতে তারা টানা দু’দিনের ধর্মঘটে যাবে।ধর্মঘটের জেরে সাধারণ যাত্রীরা না কাল হলেও এর দায় নিতে রাজি নন ধর্মঘটীরা।


















