বাড়িতে দাদা ও বোনের এই জোড়া বিয়ের রাতেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু ভাইয়ের

বাড়িতে দাদা ও বোনের এই জোড়া বিয়ের রাতেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু ভাইয়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর ,২ রা জুলাই :বাড়িতে দাদা ও বোন এই জোড়া বিয়ের রাতেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ভাইয়ের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ঠুকরাবাড়ি গ্রামে। মৃতের নাম দীপক সিং ( ২০) । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই মৃত্যুর ঘটনা নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ঠুকরাবাড়ি এলাকায় সিং বাড়িতে একই সাথে দাদা ও বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। দাদা বিয়ে করতে বেড়িয়ে যায়। বোনকে বিয়ে করতে আসবে বর। তারই প্রস্তুতি চলছিল। এদিকে কদিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবার ব্যাঘাত ঘটছিল। বিয়ের রাতে বিদ্যুতের লাইন সিজড হয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে। বারবার অনুষ্ঠান বাড়ি থেকে বিদ্যুৎ দপ্তরে টেলিফোন করে যোগাযোগ করা হলেও কোনও সাড়া মেলেনি। এদিকে বোনের বর ও বরযাত্রী সব এসে পড়বে। অথচ বিয়ে বাড়ি অন্ধকার হয়ে আছে। তাই দীপক সিং নামে এক ভাই নিজেই গিয়ে রাস্তার ধারে থাকা ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে যায়। সেখানেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় দীপকের। স্থানীয় বাসিন্দারা ট্রান্সফরমারের সামনে দীপক কে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। তড়িঘড়ি তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত দীপকের কাকা রাকেশ সিংয়ের অভিযোগ, বিয়ে বাড়িতে বিদ্যুৎ ছিলনা। বহুবার বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। তাই দীপক নিজেই ঠিক করতে গিয়েছিল। রাকেশ বাবুর অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতি আর উদাসীনতার কারনেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে সিং বাড়িতে এক ভাই বিয়ে করতে গিয়েছে, বোনকে বিয়ে করতে আসছে এমন আনন্দঘন মুহূর্তে বিষাদের ছায়া নেমে এল। বিয়ে বাড়ির আলোর রোশনাই মুহূর্তের মধ্যে নিভে গিয়ে নেমে এল অন্ধকার আর শোকের ছায়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top