নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক খুনের মামলায় আদালতে সস্থি মুকুল রায়ের

নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক খুনের মামলায় আদালতে সস্থি মুকুল রায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২ রা জুলাই : নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক খুনের মামলায় আদালতে সস্থি মুকুল রায়ের
গত ৯ ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগে র দিন খুন হননদিয়ায় তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই খুনের ঘটনায় আগাম জামিনের মামলা প্রত্যাহার করে নিলেন বিজেপি নেতা মুকুল রায়। এই ঘটনায় এফ আই আরে নাম থাকার কারণে আগাম জামিনের আবেদন জানায় তিনি। আজ সেই মামলার শুনানিতে তার ওপর যাবতীয় আদালতের নির্দেশ শিথিল করলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিৎ মন্ডল।
কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিত মন্ডল ডিভিশন বেঞ্চ নদিয়ায় যাওয়ার অনুমতি দিল মুকুল রায় কে। নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক বিজেপি নেতা মুকুল রায়ের নাম চার্জশিটে নেই সেই কারণেই মুকুল রায়ের ওপর যে বাধা ছিল তা শিথিল করে দেয় ডিভিশন বেঞ্চ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top