শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা যোগ দিলেন বিজেপিতে

শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা যোগ দিলেন বিজেপিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২ রা জুলাই :আজ আবারও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক থেকে শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা যোগ দিলেন বিজেপিতে। এদিন মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও নারায়ণগড় থেকে প্রায় ২৭০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে গ্রহন করেন বিজেপির জেলা সভাপতি শমিত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অরূপ দাস, শিবু পানিগ্রাহী, সৌমেন তেওয়ারি সহ অন্যান্যরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top