
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২ রা জুলাই : শিলিগুড়িতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো এক প্রৌঢ়-এর বিরুদ্ধে। জানা গেছে নাবালিকার বাড়ি বিহারে। শিলিগুড়িতে আত্মীয়ের বাড়িতে থাকতো। পরিবারের দাবি ৭ নম্বর ওয়ার্ডে নাবালিকা একটি বাড়িতে পরিচারিকার কাজ করতো। বেশ কয়েকদিন ধরেই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে বাড়ির গৃহকর্তা উপেন্দ্র গুপ্তার বিরুদ্ধে। ধর্ষণও করা হয় বলে অভিযোগ পরিবারের। রবিবার রাতে মেয়েটি শারীরিক সমস্যায় ধরা পড়ে। এরপর মেয়েটিকে বর্ধমান রোড সংলগ্ন একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। নাবালিকার পরিবারের তরফে খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ তুলে মঙ্গলবার শিলিগুড়ি এসিপি কে ডেপুটেশন দেন বিজেপির মহিলা মোর্চা কর্মীরা। অপরদিকে অভিযুক্ত ব্যাক্তিত ছেলে কে নাবালিকার প্রতিবেশিরা ব্যাপক মারধোর করে। তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তী করা হয়।



















