ফাইন্যান্স কোম্পানীর অপমান ও তাগাদার চাপে আত্মহত্যার চেষ্টা এক যুবকের

ফাইন্যান্স কোম্পানীর অপমান ও তাগাদার চাপে আত্মহত্যার চেষ্টা এক যুবকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৩ রা জুলাই :ফাইন্যান্স কোম্পানীর অপমান ও তাগাদার চাপে আত্মহত্যার চেষ্টা এক যুবকের
পাঁচমাস আগে ফাইন্যান্সের মাধ্যমে একটি বাইক কিনেছিলেন দুর্গাপুরের ইস্পাত কলোনীর নাগার্জুনা বস্তির যুবক রাম যাদব । প্রথম কয়েক মাস কিস্তির টাকাও মিটিয়ে ছিলেন । কিন্তু গতমাসের টাকা দিতে দিন তিনেক দেরী হয়েছিল । গত রবিবার বাড়ীতে ফাইন্যান্স কোম্পানীর লোক এসে রাম যাদবকে অপমান করে ও বাইকটি নিয়ে চলে যায় । এরপর রাম টাকা যোগাড় করে গাড়ীর শোরুমে ফোন করে জানতে পারে যে গাড়ীটী সেখানে নেই । শোরুম থেকে জানানো হয় যে গাড়ীটি ফাইন্যান্স কোম্পানীর লোকের কাছেই আছে । এরপর দিন কয়েক অপেক্ষা করার পরও গাড়ী ফেরত না পাওয়ায় হতাশা গ্রাস করে রামকে । গতকাল রাতে পরিবারের লোককে ঘরে তালা দিয়ে বাড়ির সামনেই একটি গাছে দড়ি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাম । পরিবারের চীৎকারে আসেপাশের লোকজন ছুটে এসে রামকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায় । বর্তমানে রাম যাদব আশংকাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top