
আমেরিকা : বুধবার বিধ্বংসী আগুনে ভষ্মীভুত হল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির এক হুইস্কির গুদাম। এমনিতেই অ্যালকোহল ভীষণ দাহ্য। দাউ দাউ করে জ্বলে ওঠে প্রায় ৪৫,০০০ দামি ‘জিন বিম’ হুইস্কির ব্যারেল। আগুন নেভাতে রীতিমতো হিমশিম খান দমকলকর্মীরা। আগুন নেভাতে ছেটানো জল মদে মিশে তা গড়াতে থাকে গুদামের পাশের নদীতে।


















