রহস্যজনকভাবে মৃত্যু হল এক গৃহবধূর

রহস্যজনকভাবে মৃত্যু হল এক গৃহবধূর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ভাঙড়,৫ ই জুলাই :রহস্যজনকভাবে মৃত্যু হল এক গৃহবধূর। ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার কুলবাড়িয়া গ্রামের ঘটনা। মৃত গৃহবধূর নাম রিঙ্কু দে(18)। আজ সকালে রিংকুর রক্তাক্ত মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে প্রতিবেশী এক ভাড়াটিয়া। তারপরই রিংকুর স্বামী অভিজিৎ দে কে ফোন করে খবর দেয়। খবর পেয়ে অভিজিৎ কাজ থেকে বাড়ি ফিরে আসে। মৃতদেহ পড়ে থাকতে দেখে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। রক্তাক্ত মৃতদেহ দেখে খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড আসে, আসে ফরেনসিক দল ও। রাতের অন্ধকারে ঘরে অন্য কেউ ঢুকে ছিল কিনা তারও তদন্ত করছে ফরেনসিক দল। কোথাও হাতের অন্য কারো ছাপ আছে কিনা তাও খতিয়ে দেখছে। অন্যদিকে পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top