
নিজস্ব সংবাদদাতা, নদীয়া,৬ই জুলাই :এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা নদীয়ার নবদ্বীপে।মৃত যুবকের নাম কৃষ্ণ দেবনাথ।মৃত যুবককে নিজেদের সমর্থক দাবী করে বিজেপির অভিযোগ,বিজেপিকে সমর্থন করার কারণে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে খুন করেছে তৃণমূল।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে সকাল থেকে মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করেছে বিজেপি।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।সূত্রের খবর, নদীয়ার নবদ্বীপ থানার স্বরুপগঞ্জ এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথ(৩১) কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন।অভিযোগ,প্রায় দেড় বছর আগে গত বুধবার সে বাড়িতে ফিরেছিল।অভিযোগ,বুধবার রাতেই স্থানীয় কয়েকজন যুবক কৃষ্ণকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।অভিযোগ,এর পর রাতে খবর পেয়ে স্থানীয় একটি ক্লাবের সামনে থেকে কৃষ্ণ দেবনাথ কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবার।এর পর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার কৃষ্ণ কে কলকাতার নীলরতন হাসপাতাল স্থানান্তরিত করা হয়।সেখানেই শুক্রবার মৃত্যু হয় কৃষ্ণ দেবনাথের। পরিবারের অভিযোগ, বুধবার রাতে ইন্দ্রজিৎ দেবনাথ, গোবিন্দ দেবনাথ এবং শংকর দেবনাথ নামের স্থানীয় তিন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে।শুক্রবার কৃষ্ণের মৃত্যু সংবাদ পেয়ে উত্তেজিত হয়ে পড়ে এলাকার মানুষজন।আর এর পরই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর।শনিবার ভোরে কৃষ্ণ দেবনাথ এর মৃতদেহ বাড়িতে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।মৃতকে নিজেদের কর্মী দাবী করে বিজেপি কর্মী সমর্থকরা মৃতদেহ নিয়ে স্বরূপগঞ্জে রাস্তা অবরোধ করে।বিজেপির অভিযোগ,এলাকায় বিজেপি জিন্দাবাদ ও জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে।শনিবার সকালে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ শুরু করে বিজেপি।যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবী,বেক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা।এই ঘটনায় তিনজনের নামে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কৃষ্ণ দেবনাথের পরিবার।যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।



















