
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ,৬ই জুলাই :দীঘা গামি স্টেট বাস ও লরির সংঘর্ষে নিহত এক, আহত প্রায় ১৫ জন।
স্টেট বাস ও লরির সংঘর্ষে নিহত এক, আহত শিশু ও মহিলা সহ প্রায় ১৫ জন যাত্রী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত অর্জুনিতে। জানা গিয়েছে বেলদার দিক থেকে দীঘা গামী একটি স্টেট বাসের সাথে মুখোমুখি একটি লরি ধাক্কা মারলে ঘটে এই দূর্ঘটনা। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা। ঘটনায় বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয় এই রাস্তায়। পুলিশের চেষ্টায় তা নিয়ন্ত্রনে আসে।



















