
নিজস্ব সংবাদদাতা,সিউড়ি,৬ই জুলাই :ফের ট্যারেনটুলার আতঙ্ক মহঃবাজারের খড়িয়া গ্রামে।
গত বছরের পর এবারও ট্যারেনটুলার আতঙ্ক মহঃবাজারের খড়িয়া গ্রামে। খড়িয়া গ্রামে বাড়ির চত্বরে কালো রোমশ মাকড়সা দেখতে পান গনেশ মাহারা। তারপর একটা জার এনে তাতে বন্দী করেন।আর সেই মাকড়সা বোতলবন্দী করে আনতেই তা দেখতে ভিড় করেন অনেকেই।গনেশ মাহারা বলেন- মাকড়সা দেখার পর থেকে আতঙ্কে আছি।ঘরে থাকতে ভয় লাগছে।গতবছর মহঃবাজার থানার বিভিন্ন এলাকায় ট্যারেনটুলা মাকড়সা দেখতে পাওয়া গিয়েছিল।সাহানগরে ট্যারেনটুলার কামড়ে পায়ে পচন ধরেছিল এক কাঠ মিস্ত্রির।বর্ষার বৃষ্টি শুরু হতেই ট্যারেনটুলার দেখা মিলতে শুরু করেছে।



















