
নিজস্ব সংবাদদাতা,বসিরহাট,১৮ই জুলাই :ফেসবুকে কুরুচিকর মন্তব্য-ধৃত তূনমুল নেতা
মন্ত্রী সভাধিপতি নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট ।স্বরূপনগরে তৃণমূলের নেতা গ্রেফতার।
বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্য আশা লতা মন্ডল স্বামী তথা দাপুটে তৃণমূল নেতা দেবাশিস মন্ডল ।রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল সহ মোট তিন জনের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। স্বরূপনগর থানায় জেলা তৃণমূল নেতৃত্ব অভিযোগের ভিত্তিতে তথা সভাধিপতি বিনা মন্ডল ও তার স্বামী অভিযোগ করে। গ্রেফতার হয় তৃণমূল নেতা। স্বরূপনগর থানার পুলিশ দেবাশিস মন্ডল কে গ্রেফতার করে এই ধরনের মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করেছে ওই তৃণমূল নেতা ।কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলের পরাজিত সাংসদ মমতা বালা ঠাকুরের পরাজয় পিছনে এই তিনজনকে দায়ী করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।



















