
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৮ই জুলাই : রোজভ্যালি কাণ্ডে ইডির নজরে এবার অভিনেত্রী। গত সপ্তাহে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করে ইডি। এর পরেই আজ ইডি দফতরে আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি সূত্রে খবর এই দুজন অভিনেতা এবং অভিনেত্রী রোজভ্যালির বিজ্ঞাপনের সাথে যুক্ত ছিলেন সেই সময় ৭ কোটি টাকা আর্থিক লেনদেন সম্পর্কে জানতে তাদের তলব করা হয়।আজ সেই তদন্তের স্বার্থে ইডি দফতরে আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত।




















