
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৯ শে জুলাই :রোজভ্যালি কেসে ইডির তদন্তের মুখে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজভ্যালির একটি প্রজেক্টে কাজ করার জন্যে প্রায় 7 কোটি টাকা লেনদেন হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদ এর জন্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকালে ইডি দফতরে আসেন তিনি।


















