
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৯ শে জুলাই :এলাকার ত্রাস শেখ এনামুলকে ক্ষমতাচ্যুত করতেই বিজেপি থেকে তৃণমূলে ১০০০ নেতাকর্মী।
বারবার খবরের শিরোনামে থাকে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর গ্রাম। আর খবরের শিরোনামে থাকার একমাত্র কারণ বোমাবাজি ও গুলির লড়াই।
সাহাপুর অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ এনামুল নিজের ক্ষমতাকে কায়েম রাখতে ও তোলাবাজি করার উদ্দেশ্যে কথাই কথাই করাতো বোমাবাজি। দিন কয়েক আগেও মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়েছে এই গ্রামে। কখনো তৃণমূল বনাম বিজেপি তো কখনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গ্রামবাসীদের দাবি সবটাই এই অঞ্চল সভাপতির কারণেই। কারণ তিনি চান না এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। আর সে কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন কয়েক হাজার গ্রামবাসী।
এলাকার রাস তৃণমূল থেকে বিজেপির হাতে চলে যাচ্ছে বুঝতে পেরেই জেলা নেতৃত্বে নির্দেশে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ এনামুলকে। আর এতেই খুশি গ্রামবাসীরা। এনামুল ক্ষমতাচ্যুত হওয়ার ফলে এদিন ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নেন গ্রামবাসীরা।


















