মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে চোসরা পাতা লাগিয়ে মারধোর করে এক যুবককে

মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে চোসরা পাতা লাগিয়ে মারধোর করে এক যুবককে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বনগাঁ,২০ শে জুলাই : মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে চোসরা পাতা লাগিয়ে মারধোর করে এক যুবককে এলাকায় ঘোড়ানোর অভিযোগ উঠল স্থানীয় দোকান ও তার শাগরেদ এর বিরুদ্ধে । পর্চা নর্দমায় ফেলে যুবকে মোবাইল খুঁজতে বাধ্য করে ফের মারধর করে অভিযুক্তরা । মারধরের কারণে নারায়ণ দাসের মুখ ফেটে যায় ডান চোখে রক্ত জমে যায়। সারা শরীরে আঘাত লাগে বলে জানিয়েছে তার স্ত্রী রুপা দাস। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে বনগাঁ থানার দুই নম্বর এলাকায়। যখন কে রাত আটটা নাগাদ অভিযুক্তরা ভ্যান ও মোবাইল আটকে রেখে ছেড়ে দেয়।

ভ্যান ও মোবাইল ছাড়তে দশ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। ফের জখমের পরিবারের লোকেরা শুক্রবার রাতেই বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে৷ চিকিৎসার পর তাকে বাড়ি নিয়ে যায়। শুক্রবার রাতে ওই পরিবার দোষীদের শাস্তি, ভ্যান ও মোবাইল ফেরতের দাবিতে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top