
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর,২০ শে জুলাই : অরণ্য সপ্তাহের শেষ প্রান্তে এসে এবার দেড় হাজার চারা গাছ রোপণের উদ্যোগ নিল মেদিনীপুর শহরের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত পালবাড়ির শীতলা স্পোর্টিং ক্লাব। এলাকার কাসাই নদীর চর বরাবর এলাকায় এই বিপুল পরিমান গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। শনিবার এই কর্মসূচির সূচনা করেন মেদিনীপুর ডিভিশানের এডিএফও পুরবী মাহাত। এছাড়াও হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দন বসু, এলাকার প্রাক্তন কাউন্সিলার সৌমেন খান সহ অন্নান্যরা। এদিন নিজে হাতে গাছ লাগিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন এডিএফও। স্থানীয় ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদও জানান তিনি।



















