দুই এবিভিপি সমর্থক কে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

দুই এবিভিপি সমর্থক কে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিনহাটা: দুই এবিভিপি সমর্থক কে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় আহত সম্রাট সরকার ও দীপেন চক্রবর্তী। এদের মধ্যে সম্রাট সরকারের অবস্থা আশঙ্কাজনক । ইতিমধ্যেই দুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এভিবিপি কর্মী-সমর্থকদের অভিযোগ, এদিন রাতে সম্রাট সরকার ও দীপেন চক্রবর্তী এই দুই কার্যকর্তা দিনহাটা স্টেশন চত্বরে বসে ছিলেন। সেইসময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে থাকা লাঠি-সোটা বাঁশ দিয়ে সম্রাট সরকার এর পিঠে মাথায় বেধড়কভাবে মারধর করে। পাশাপাশি দীপেন চক্রবর্তীর পায়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এরপরই তাদেরকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top