
দিন কয়েক আগেই দিল্লির এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে অশালীনভাবে তাকানো এবং যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। আইনি কোনও পদক্ষেপ না নিলেও নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে সেই হোটেল মালিকের নাম এবং ছবি শেয়ার করে তাঁর মন্তব্য তুলে ধরেছিলেন। এবার রোহিত ভিজ নামের সেই ব্যবসায়ী মানহানির দায়ে পালটা ফৌজদারি মামলা দায়ের করলেন অভিনেত্রীর বিরুদ্ধে। ন্যায্য ক্ষতিপূরণও চেয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় দিল্লির সাকেত কোর্টে মামলা দায়ের করা হয়েছে শনিবার। আগামী ২৮ আগস্ট মামলার শুনানি হবে।



















