
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২২শে জুলাই :এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগে সল্টলেকের আচার্য্য সদনে বিক্ষোভে সামিল এস এফ আই এবং ডি ওয়াই এফ আই কর্মীরা। সি এ জির পক্ষ থেকে টেট নিয়োগ সংক্রান্ত রিপোর্ট পেশে করার পরেই সেই দুর্নীতিকে সামনে রেখে বামফ্রন্টের এই দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশে আয়োজন করা হয়। পদযাত্রাটি করুনাময়ী থেকে চালু করে আচার্য্য সদন পর্যন্ত আসে। সেখানে পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কর্মীরা। তাদের দাবি অবিলম্বে সি এ জির রিপোর্ট অনুযায়ী দোষীদের শাস্তি দেওয়া হোক না হলে আগামী মাসে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান কর্মীরা।



















