বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি হুমকি ও মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি হুমকি ও মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বুদবুদ,২২শে জুলাই :সোমবার বেলা যতই বাড়তে ততই উত্তপ্ত হতে শুরু করে বুদবুদ এলাকা।
রবিবার ছিলো তৃণমূলের একুশে জুলাই সভা।সেই সভা থেকে কর্মী সমর্থকরা ফেরার সময় এলাকার কয়েকজন শিশু জয় শ্রীরাম স্লোগান দেয় । এর পরেই ক্ষিপ্ত হয়ে সর্বানন্দ পল্লী এলাকায় ঢুকে বিজেপি কর্মী সমর্থক দের বাড়ি বাড়ি হুমকি দেয় ও মারধোর করা হয় বলে অভিযোগ।মারধরের ঘটনার গুরুতর অসুস্থ হয়ে পরে গৌতম বিশ্বাস নামের এক বিজেপি কর্মী।ওই বিজেপি কর্মীকে মানকর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও। সকালে বুদবুদ পঞ্চায়েতের উপ প্রধান মনা কুন্ডু ও আর এক তৃণমূল কর্মীর উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। গুরুতর আহত অবস্থায় বুদবুদ থানার পুলিশ তাদের উদ্ধার করে পুরষা ব্লক সাস্থ কেন্দ্রে ভর্তি করে। এর পরেই দুপুর নাগাদ একদল বিজেপি কর্মী বুদবুদ থানার সামনে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ তেড়ে আসলে ওই বিজেপি কর্মীরা পালাতে গেলে কয়েকজনকে আটক করে বুদবুদ থানার পুলিশ। আটক করা হয় বেশ কিছু মোটরসাইকেল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পানাগড় ও বুদবুদ থানার এ সি পি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top