
নিজস্ব সংবাদদাতা, মাদারিহাট,২২শে জুলাই :বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী একটি পূর্ণ বয়ষ্ক পুরুষ লেপার্ড । সোমবার সকালে মাদারিহাটের ধুমচিপাড়া চা বাগানের ফ্যাক্টরি লাইন এলাকায় বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় লেপার্ড টি । শ্রমিকরা দেখতে পেয়ে খবর দেন বনদপ্তরে। মাদারিহাট রেঞ্জে কর্মীরা লেপার্ড টিকে উদ্ধার দক্ষিণ খয়েরবাড়ি নিয়ে যাওয়া হয়।



















