ফের কাটমনি নিয়ে পোষ্টার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা এলাকায়

ফের কাটমনি নিয়ে পোষ্টার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২২শে জুলাই : ফের কাটমনি নিয়ে পোষ্টার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভা এলাকায়। ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এদিন সকালে পোস্টার গুলি লক্ষ্য করা যায়। অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ মন্ডল ও তার অনুগামীরা বিভিন্ন সরকারি প্রকল্পে ৩০০০ টাকা করে কাটমানি নেয়। এরই প্রতিবাদে সোমবার সকালে পোস্টার পড়ে এলাকায়। কাটমানি নিয়ে বিজেপির অতি সক্রিয়তাকে গতকাল ২১ শের মঞ্চে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরের দিনই কাটমাণী নিয়ে যে বিক্ষোভ অব্যাহত, তা কার্যত পরিষ্কার সোমবার সকাল এর পোস্টার থেকেই। এদিকে কয়েকজন সরকারী প্রকল্পের উপভোক্তাও অভিযোগ করেন তাদের থেকে কাটমানি চাওয়া হয়। এদিকে ওই ওয়ার্ডের তৃনমুল নেতার তরফে পোস্টারকে ভিত্তিহীন ও কুৎসা বলে জানানো হয়। চলতি সপ্তাহেই পৌরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে কর্মী নিয়োগ নিয়ে কাটমানির অভিযোগে পোস্টার পড়ে, এদিন ওয়ার্ড কাউন্সিলরের নামে ওয়ার্ডে পোস্টার পড়ায় গুঞ্জন শুরু হয়েছে পৌর এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top