
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২২শে জুলাই : ১০ ম দিনে শিক্ষকদের অনশনে কংগ্রেস নেতা সৌমেন মিত্রের তোপ রাজ্য সরকারের বিরুদ্ধে। আজ দশম দিনে পড়লো প্রাথমিক শিক্ষকদের অনশন কর্মসূচি। তাদের দাবি ১৮জন শিক্ষককে বেআইনি ভাবে যে বদলি করা হয়েছে সেটিকে বাতিল করতে হবে এবং বেতন কাঠামো কেন্দ্রের মত করতে হবে। কংগ্রেস নেতা সৌমেন মিত্র আজ সল্টলেকের তাদের অনশন মঞ্চে এসে জানান তাদের ‘দাবি নায্য দাবি’। এছাড়াও এই 21শে জুলাইয়ে বিধাননগর মেলা মাঠে কর্মীদের থাকার বন্দোবস্তকে কটাক্ষ করে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

তিনি বলেন ‘ এই রাজ্যে সভ্য সরকার আছে বলে মনে হয়না। ঢিল ছোড়া দূরত্বে ডিমের ঝোল ভাত খাইয়ে উৎসব হচ্ছে আর এখানে মানুষগুলো না খেয়ে পরে আছে তারা জল পাচ্ছে না, তাদের জন্যে বাথরুম নেই। এটা মধ্য জুগিয় বর্বরতা।’ এছাড়াও পরবর্তী সময়েও প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের সাথে যুক্ত থাকবেন বলে জানান কংগ্রেস নেতা সৌমেন মিত্র।



















