
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৫শে জুলাই :স্থানীয় বিধায়কের উদ্যোগে বন্ধ হলো পুকুর বোজানো, পুকুর মালিকের বিরুদ্ধে Fir এর নির্দেশ।
দিনের আলোয় প্রকাশ্যে জেসিবি ম্যাসিন লাগিয়ে করা হচ্ছিলো পুকুর বোজানোত কাজ। আর এতেই রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসীরা। ক্ষুব্ধ জনতা আজ দুপুর বেলা পুকুর কাটার সময় সেই চত্বরে যায় এবং জেসিবি মেশিন তুলে নেয়।
রাস্তা দিয়ে পেরিয়ে আসার সময় দেখতে পেয়ে পুকুর বোজানো বন্ধ করলেন খোদ স্থানীয় বিধায়ক। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি বড়োবাগান এলাকায়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে বিধায়ক সিউড়ি থানায় এফআইআর করার নির্দেশ দেন।
সিউড়ি বড়োবাগান এলাকায় পুকুর বোজানোর কাজ চলছিলো জেসিবি লাগিয়ে। পুকুরের মালিকই করছিলেন এই কাজ।সেই কথা জানতে পেরেই জড়ো হয় এলাকাবাসী আর সেই সময় ওই রাস্তা দিয়েই আসছিলেন সিউড়ির বিধায়ক অশোক চ্যাটার্জী৷ তিনি বিষয় টি দেখতে পেয়ে দাড়ান৷ বন্ধ করেন পুকুর বোজানোর কাজ, এবং সিউড়ি থানায় ফোন করে ঘটনার জন্য FIR করার নির্দেশ দেন।। আর এই দৃশ্য দেখে খুশি ওই এলাকার সাধারন মানুষও।
পরে সিউড়ি থানার পুলিশ আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা কোন উদ্দেশ্যে পুকুর ভরাট করছিল, পুকুরের মালিক কে সমস্ত ? সমস্ত দিক খতিয়ে দেখবেন খোদ বিধায়ক।



















