
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৬শে জুলাই : ডি এ মামলায় বড়সড় ধাক্কা রাজ্য সরকারের। আগামী এক বছরের মধ্যে অথবা ষষ্ঠ পে কমিশন গঠনের আগে 2009 সাল থেকে বাকি মহার্ঘ্য ভাতা প্রদানের নির্দেশ দিল আদালত। বিচারপতি রণজিৎ কুমার বাগ এবং সুরেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দান করেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল 2017 সালের সরকারি কর্মচারীদের এই মামলা। আজ তার রায় দেন বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিনি জানান, ষষ্ঠ পে কমিশন অথবা আগামী এক বছর যেটি আগে হবে তার মধ্যে 2009 সালের এপ্রিল মাস থেকে বকেয়া যে মহার্ঘ্য ভাতা সরকারি কর্মচারীদের প্রাপ্য তা প্রদান করতে হবে। এছাড়াও এই রায় দিতে গিয়ে বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন রাজ্য দিশাহিন। আদালতের এই রায়ে উচ্ছাসিত সরকারি কর্মচারীরা।



















