ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে গ্রেফতার ২ , পলাতক ৫

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে গ্রেফতার ২ , পলাতক ৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৭ শে জুলাই :ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে গ্রেফতার ২ , পলাতক ৫ । গতকাল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ রাতের বেলা টহল দিতে গেলে ত্রিনাথ পল্লীর কাছে ৮ জনকে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই সময় পুলিশ তাদের দিকে গেলে পুলিশকে দেখে পালিয়ে যায় বেশকিছু অভিযুক্ত। ঘটনাস্থল থেকে সাহীদ পারভেজ এবং মহম্মদ অয়ন নামক দুজনকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র এবং তালা ভাঙার যন্ত্র উদ্ধার করেছে পুলিস। পুলিশ সূত্রে খবর অভিযুক্তরা জেরায় স্বীকার করে যে তারা ওই এলাকায় ডাকাতির ছক করে এসেছিল। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top