যুবতীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুরে

যুবতীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৭ শে জুলাই :যুবতীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুরে।
দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত রায় ডাঙ্গা এলাকায় কাজল মুরারি (১৯) মুর্শিদাবাদের বাসিন্দা যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘরের ভিতর থেকে। স্থানীয় সূত্রে খবর এলাকায় একটি বেসরকারি সংস্থায় সেলস্ গার্লের কাজ করতেন ওই যুবতী। কর্মসূত্রে প্রায় ছয় মাস আগে দুর্গাপুরে আশা। তিনজন মহিলা সাথে একটি ঘর ভাড়া করে থাকতেন। সময়মতো কাজে না পৌঁছানোয় সকালে সুবীর সর্দার(২৪) সংস্থার কর্মী তার খোঁজ নিতে আসেন। এমন অবস্থায় ঘরের ভিতরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ঘরের মালিককে জানান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ এসে সুবীর সরদার এবং মৃতার মামা সমর মুরারি নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মৃত যুবতীর সাথে সুবীর সরদার এর প্রণয় ঘটিত সম্পর্ক ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top