বকেয়া বেতনের দাবীতে বিএসএনএল অফিসের সামনে ধর্নায় অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা

বকেয়া বেতনের দাবীতে বিএসএনএল অফিসের সামনে ধর্নায় অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৯শে জুলাই : ৭ মাসের বকেয়া বেতনের দাবীতে বি এস এন এল অফিসের সামনে ধরনায় বসলেন অফিসের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা। জানা গেছে বিধানসভা ভোটের আগে থেকেই এই অসুবিধা তাদের চলছিল। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পশ্চিমবঙ্গে ৬ জন কর্মচারী আত্মহত্যাও করে। বকেয়া বেতনের ফলে সমস্যায় পড়তে হচ্ছে অস্থায়ী কর্মচারীদের, দৈনন্দিন জীবন যাপনেও অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। চলতি বছরের ১৬ই জুলাই অস্থায়ী কর্মচারীদের বলা হয়েছিল ৭ দিনের মধ্যে তাদের বেতন দেওয়া হবে কিন্তু রাখা হয়নি সেই কথাও। তাই সোমবার বি এস এন এল এর চুক্তিভিত্তিক শ্রমিক সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে কলেজপাড়া বি এস এন এল অফিসের জেনেরাল ম্যানেজারের কার্যালয়ের সামনে ধরনায় বসে। এদিন এর নেতৃত্বে ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি রাজিব মন্ডল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না তাদের দাবী মানা হচ্ছে ততক্ষন তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top