লরির ধাক্কায় মৃত ইসিএল ঠিকা শ্রমিক

লরির ধাক্কায় মৃত ইসিএল ঠিকা শ্রমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল রানীগঞ্জ,৩০ শে জুলাই :লরির ধাক্কায় মৃত ইসিএল ঠিকা শ্রমিক..মঙ্গলবার সকাল নাগাদ রানীগঞ্জের এনএসভি রোডে মারওয়ারী হসপিটাল লাগোয়া এলাকায় এক সাইকেল আরোহীকে ১০ চাকার লরি ধাক্কা মারে।পরে তাকে পুলিশ উদ্ধার করে জেলা হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত বছর ৪২ এর কার্তিক গোপ ইসিএলের ঠিকা কর্মী । মঙ্গলবার সে বাশড়া ওসিপিতে কাজ করে ফেরার পথে এক দশ চাকার লরি তাকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনা টি স্থানীয়রা প্রত্যক্ষ করে ১০ চাকার লরি টি কে আটক করে তার চালক কে পুলিশের হাতে তুলে দেয়। মৃত ওই ব্যক্তির রানীগঞ্জের বল্লভপুর পাল পাড়ার বাসিন্দা ছিল বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই এলাকাটি অত্যান্ত ঘিঞ্জি রাস্তার বেহাল অবস্থা থাকাই এই ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর।তল্লাশি চালাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top