
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ শে জুলাই :গ্রেফতার হলেন বিজেপি সংখ্যালঘু নেতা শেখ সামাদ।
বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত থাকার অভিযোগে গত সোমবার পাঁড়ুই থানার পুলিশ গ্রেপ্তার করে বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক শেখ সামাদকে। পাঁড়ুই থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই বিজেপি নেতা বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক। তিনি পাঁড়ুই থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁড়ুই থানায় তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি সংঘর্ষের মামলায় রয়েছে তার নাম। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল বলে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন এবং পুলিশের হাতের নাগালে আসছিলেন না। এরপর গতকাল তিনি নিজের বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ গ্রেফতার হওয়া এই বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক শেখ সামাদকে সিউড়ি আদালতে তোলা হবে।




















